সর্বশেষ

নারীর অর্থনৈতিক স্বাধীনতা

নারীর অংশগ্রহণ বাড়লেই অন্তর্ভুক্তিমূলক হবে অর্থনীতি: জুবাইদা রহমান

দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হলেও অর্থনীতির মূলধারায় তাঁদের অংশগ্রহণ এখনো পুরুষের তুলনায় অনেক কম। নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ বাড়ানো গেলে ভবিষ্যতের অর্থনীতি আরও অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবননির্ভর হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০